জামালপুর-২আসনে কেঁচি মার্কা এমপি প্রার্থীর জনসভা অনুষ্ঠিত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:জামালপুর-২, ইসলামপুর আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী এস.এম শাহীনুজ্জামান শাহীনের কেঁচি প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন কেঁচি মার্কার সমর্থিত ইগল মার্কার স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়া।
বিআরডিবি সাবেক চেয়ারম্যান জাহের আলী চুন্নুর সভাপতিত্বে জনসভায় ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেক, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবীদ মুঞ্জুরুল মোর্শেদ হ্যাপি, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম অনেকেই বক্তব্য রাখেন।
জনসভায় বক্তারা আগামী ৭জানুয়ারী নির্বাচনে সবাইকে কেঁচি প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান।
জনসভা শেষে বিশাল মিছিলটি কেঁচি মার্কার স্লোগানে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































